সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২৫ ডিসেম্বর

  • আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৫৫৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী টাঙ্গাইল প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে ২০২৪-২৫ সালের নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার (১১ডিসেম্বর) সন্ধ্যা ৫টা থেকে ৬টা পর্যন্ত মনোয়নপত্র বিক্রি শেষ হয়।

১৫টি পদের জন্য ২৯টি মনোনয়নপত্র বিক্রি হলেও সহ-সভাপতি এবং দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে একটি করে মনোনয়ন পত্র বিক্রি হয়। মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ১২ ডিসেম্বর সন্ধ্যা ৬টা হতে রাত ৮টা পর্যন্ত। নির্বাচনকে ঘিরে টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আনন্দ আর উৎসাহের সৃষ্টি হয়েছে। এবারও ব্যালটের মাধ্যমে নেতৃত্ব বাছাই আর নিজেকে যোগ্য প্রমাণ করতে সচেষ্ট ভোটার আর প্রার্থীরা।  স্বাধীনভাবে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ব্যালটের মাধ্যমে নেতৃত্ব বাছাইয়ের প্রত্যাশা ও দাবি সাধারণ ভোটারদের।

ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক হারুন-অর-রশীদ। এছাড়াও নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন টাঙ্গাইল আদালতের সরকারী কৌশলী এডভোকেট এস আকবর খান ও বিবেকানন্দ স্কুল ও কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে। মনোনয়ন পত্র যাচাই বাছাই ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টায়। মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত। সেখানেও থাকতে পারে চমক আর নাটকীয়তা।

উল্লেখ্য, নির্বাচনে ভোট গ্রহণ হবে ২৫ ডিসেম্বর বেলা ২টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme