সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

বাসাইলে এই প্রথম বিদেশি সবজি ক্যাপসিকামের আবাদ

  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৬১৯ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক, বাসাইল: টাঙ্গাইলের বাসাইলে এই প্রথম বানিজ্যিক ভিত্তিতে বিদেশি সবজি ক্যাপসিকামের আবাদ শুরু হয়েছে। নতুন প্রযুক্তি পল্লী গ্রীণ হাউজের মাধ্যমে চলছে চাষাবাদ। ফলনও এসেছে ভাল। নানা ভিটামিনে ভরা এই সবজির চাষ এলাকায় কৃষকের মাঝে ব্যাপক সাড়া ফলেছে।
ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ নাইটশেড পরিবারের একটি ফুলেল উদ্ভিদ। ম্যাক্সিকো, তুরস্ক, ইন্দোনেমিয়া ও স্পেনে এটির আবাদ বেশি হয়। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় আবাদ হচ্ছে ক্যাপসিকামের।
বাসাইল উপজেলার জসিহাটি বাজারের পশ্চিমপাশে ৪০ শতাংশ জমিতে পল্লী গ্রীণ হাউজ নির্মাণ করে সেখানে বিদেশী সবজি ক্যাপসিকামের আবাদ শুরু করেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আজহুরুল ইসলাম তালুকদার। গত বছর প্রথম ক্যাপসিকাম আসে তার বাগানে। আবাদের কৌশল না জানা ও উপরে সেড না থাকায় বৃষ্টিতে ফলন বিপর্যজয় হয়। মাত্র ৫০ হাজার টাকা লাভ হয়। এবার পুরো এলাকা সেড দিয়ে ঢাকা থাকার কারণে আশাতীত ফলন এসেছে। বাজার ভাল থাকলে দেড় থেকে দুই লাখ টাকা লাভ থাকবে বলে আশা উদ্যোক্তার।
প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন তার বাগান দেখতে। অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন ক্যাপসিকামের বাগান করতে।
বাসাইল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহজাহান আলী বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে সার, কীটনাশকসহ পরিমিত বালাইনাশক প্রয়োগ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে।
সাইনাস, ইনফেকশন, দাঁতের ব্যথা, মাইগ্রেনের সমস্যাসহ নানা রোগের মহাওষুধ এই ক্যাপসিকামের আবাদ বাড়ানো গেলে একদিকে যেমন পুষ্টির চাহিদা পূরণ হবে অন্যদিকে কৃষকরাও লাভবান হবে। এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme