সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২ আহত অন্তত ১০

  • আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২২৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে প্রান্তিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত ও আহত হয়েছেন অন্তত ১০ জন হয়েছেন।

শুক্রবার (২৩ মে) বিকেলে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাংড়া ইউনিয়নের মূলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মির্জাপুর উপজেলার সাকিয়া চড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এস আলম (৭০) ও ঘাটাইল উপজেলার হামিদপুর ঘোসাইবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম (৪৫)।

বিষয়টি নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কামরুল হাসান জানান, টাঙ্গাইল হতে ছেড়ে আসা ময়মনসিংহ গামী প্রান্তিক সুপার পরিবহনের (সিলেট মেট্রো-জ ১১-০০১০) বাস টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের মূলিয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের পুলে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এসময় বিদ্যুতের তার ছিঁড়ে বাসের সঙ্গে এডজাস্ট হয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন এবং বাসের ভিতরে থাকা আরও এক বাসের যাত্রী চাঁপা পড়ে নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন অন্তত ১০ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme