সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

অনুমোদনহীন দুই কারখানায় অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৪৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর এবং সেমাই উৎপাদনের অভিযোগে দুই কারখানা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ( ২১ এপ্রিল) দুপুরে পৃথক দুইটি অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজির নাজমুল হাসান জানান, মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের কাকরাইদ বাসস্ট্যান্ডের কাছে আকালিয়াবাড়ী গ্রামে অবৈধভাবে সেমাই ও চানাচুর কারখানা গড়ে উঠার সংবাদ পায় স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি শাহাদত হোসেনের কারখানায় অভিযান চালান। বিএসটিআই অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও চানাচুর উৎপাদনের সত্যতা পান। পরে শাহাদত হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং ওই কারখানায় উৎপাদিত সেমাই ও চানাচুর ধ্বংস করা হয়।

অপরদিকে সহকারি কমিশনারের কার্যালয়ের সিএ মো. আশরাফ হোসেন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জাকির হোসেনের ভ্রাম্যমান আদালত হাফিজা খাতুনের পাওয়ার চিপস কোম্পানিতে অভিযান পরিচালনা করেন। এই আদালত অনুমোদন ছাড়াই সেমাই ও চানাচুর উৎপাদনের অভিযোগে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme