সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

অবৈধভাবে বালু উত্তোলন করায় বাংলা ড্রেজার ধ্বংস

  • আপডেট : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৬১৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাংলা ড্রেজারসহ প্রায় ৯’শ মিটার পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ জানুয়ারি) বিকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসলাম হোসাইন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসলাম হোসাইন জানান, গোবিন্দাসী ইউনিয়নের এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে গোপনে যমুনা নদী থেকে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিলো। অভিযান চালিয়ে একটি বাংলা ড্রেজার ধ্বংস ও পাইপ ধ্বংস করা হয়। তবে ড্রেজার মালিককে না পাওয়ায় জরিমানা করা যায়নি। এ বিষয়ে প্রশাসন তৎপর রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme