সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ইসলাম বিরোধী বির্তকিত বিষয় বাতিলের দাবিতে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল

  • আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদ ও পাঠ্যক্রমে ইসলাম বিরোধী বির্তকিত বিষয় বাতিল এবং শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে উপজেলা শাখা ইসলামি আন্দোলন বাংলাদেশ ও সর্বস্তরের তাওহীদি জনতা।

শুক্রবার জুমা নামাজের পর ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজীদের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- ইসলামি আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনসহ শহীদুল ইসলাম আন্দুপুরী ও বেলাল হোসেন প্রমূখ।

বক্তব্যরা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত দাম বৃদ্ধি, ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। যার কারণে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো। এছাড়া পাঠ্যবইয়ে ইসলাম বিরোধী যত বিতর্কিত বিষয় রয়ে তা অপসারণসহ ধর্মীয় শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করার দাবি জানাচ্ছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme