সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কবরস্থানের পাশে পড়ে থাকা রক্তাক্ত নারীকে উদ্ধার করল পুলিশ, হাসপাতালে মৃত্যু

  • আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৪৬৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে অচেতন ও রক্তাক্ত অবস্থায় এক নারীকে উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। তার বয়স আনুমানিক (৩২)।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ৩ টার দিকে ভূঞাপুর-তারাকান্দি মহাসড়কের উপজেলার অর্জুনা ইউনিয়নের তারাই কবরস্থানের পাশ থেকে ওই নারীকে উদ্ধার করা হয়।

এরপর ঘটনাস্থল থেকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। বুধবার (১৯ অক্টোবর) সকালে ভূঞাপু্র থানার তদন্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রাতে কবরস্থানের পাশের সড়কে অচেতন ও রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক এক নারীকে পড়ে থাকা অবস্থায় দেখতে পাই। পরে থানা পুলিশকে জানানো হলে পুলিশ ওই নারীকে উদ্ধার নিয়ে যায়। কিন্তু তার পরিচয় শনাক্ত করা যায়নি।

এ ব্যাপারে ভূঞাপু্র থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাতে ঘটনাস্থল থেকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত নারীকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে তার শরীরে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী এবং তদন্ত সাপেক্ষে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme