সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

করোনার ভ্যাকসিন নেয়ায় ডা. মুবীনকে ফুলেল শুভেচ্ছা

  • আপডেট : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ৫৯৪ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদকঃ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের লিভার বিভাগের সহকারি অধ্যাপক ডা. আহমেদ লুৎফুল মুবীন চিকিৎসকদের মধ্যে প্রথম করোনা ভ্যাকসিন নেয়ায় এশিয়া হসপিটালের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের এশিয়া হসপিটালের পক্ষ থেকে ডা. আহমেদ লুৎফুল মুবীনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. আইয়ুব আলী, সহযোগী অধ্যাপক কে. এম মামুন মোর্শেদ, ডা. শফিকুর রহমান খান লিটন, এশিয়া হসপিটালের চেয়ারম্যান খন্দকার মফিজুল হক তিতু, ব্যবস্থ্যাপনা পরিচালক মো. মোশারফ হোসেন সিদ্দিকী ঝিন্টু, পরিচালক হাজী রিপন দেওয়ান সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি বৃন্দ।

উল্লেখ্য, বুধবার (২৭ জানুয়ারি) বিকালে গণভবন থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে প্রথম ৫ জনের ওপর টিকার প্রয়োগ সরাসরি প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। এসময় বাংলাদেশে প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স রুনু ভেরোনিকা কস্তা, লিভার বিভাগের সহকারি অধ্যাপক ডা. আহমেদ লুৎফুল মুবীন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশের সদস্য দিদারুল ইসলাম এবং সেনাবাহিনীর কমকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। এর মধ্য দিয়ে সারা দেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme