সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

করোনা আতঙ্কে গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ স্থগিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৭৫৩ বার দেখা হয়েছে।

মো.নুর আলম গোপালপুর : করোনা ভাইরাস মোকাবেলা ও সংক্রমণ আতঙ্কে গোপালপুরে বিশ্বখ্যাত ২০১ গম্বুজ মসজিদে শুক্রবারের জুমার নামাজ স্থগিত করা হয়েছে।

মসজিদটির প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম এ স্বগিতাদেশের সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ও ইতিমধ্যে বাংলাদেশে এ রোগ সনাক্ত হওয়ার কারণে সরকারের প্রচেষ্টার অংশ হিসাবে ২০১ গম্বুজ মসজিদে আগত হাজার হাজার দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এ মসজিদে সাময়িকভাবে জুমার নামাজ স্থগিত করা হয়েছে।

দর্শনার্থী ও মুসুল্লীদের সাময়িক এ অসুবিধার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। সেইসাথে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি পরবর্তী সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন।

উল্লেখ্য, চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এ প্রাণঘাতি ভাইরাসে ইতিমধ্যে বাংলাদেশে ১৪ জন আক্রান্ত ও  ১জনের মৃত্যু হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme