সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

কর্মসংস্থানের সুযোগ চেয়ে ভাসানী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৪৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মাভাবিপ্রবি: নিজ বিশ্ববিদ্যালয়ে কর্মসংস্থানের সুযোগ চেয়ে স্মারকলিপি প্রদান করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার সকালে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মানিক শীলের স্বাক্ষরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করে।

মানিক শীল তার লিখিত আবেদনে জানায়, ‘আমি আপনার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ছাত্রলীগ-এর একজন সক্রিয় কর্মী। একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণে বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চতুর্থ শিল্প বিল্পব বাস্তবায়নে যুগোপযোগী, সৃজনশীল, বিজ্ঞানমুখী ও প্রযুক্তি নির্ভর উচ্চশিক্ষা কাঠামো গঠনে অনবদ্য ভূমিকা পালন করে চলেছেন। আমরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এর গর্বিত অংশীদার হতে চাই। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তাসহ অন্যান্য পদের নিয়োগে যোগ্যতা অনুযায়ী নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার প্রদান করলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজের গুণগতমান বৃদ্ধি এবং বিশ^বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকর্মসংস্থানের সৃষ্টি হবে বলে আমরা মনে করি।’

এ বিষয়ে মানিক শীল বলেন, আমরা মাননীয় ভাইস-চ্যান্সেলর স্যারের সাথে কথা বলেছি। স্যার আমাদের আশ্বস্ত করে বলেছেন, নিরপেক্ষ নিয়োগের মাধ্যমে যোগ্যতা অনুযায়ী চাকুরী দেয়া হবে সেক্ষেত্রে এই বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার পেয়ে থাকে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন বলেন, একটি চিঠি দেয়া হয়েছে। চাকুরীর দাবি সকলেই করতে পারে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme