সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৮৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ,কালিহাতী : টাঙ্গাইলে কালিহাতীতে কানে হেডফোন লাগিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় টাঙ্গাইল কমিউটার ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই যুবক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার সাব্বির হোসেন (২৪)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ভাতিজা আবু রায়হান জানান, তারা ঠাকুরগাঁও থেকে বাসযোগে ঢাকা যাচ্ছিলেন। পরে সকাল সাড়ে ৬টার দিকে বাসটি আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে ত্রুটি দেখা দেয়। এসময় সাব্বির হোসেন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে কানে হেডফোন লাগিয়ে রেললাইন পাড় হচ্ছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিয়ে আসা হয়েছে। আইনি পক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme