সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ৩ কোটি ১৪ লাখ টাকার টোল আদায়

  • আপডেট : রবিবার, ১ মে, ২০২২
  • ৪২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ঈদের বাকি আছে আর মাত্র এক দিন। তাই যানবাহনের চাপও বাড়ছে মহাসড়কে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪৩ হাজার ২৫৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা।

রবিবার সকালে ক্ষুদে বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজার ইনচার্জ প্রবীর ঘোষ। তিনি জানান, শনিবার (৩০ এপ্রিল) ভোর ৬টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত বাস, ট্রাক, পিকআপ, মোটরসাইকেল ও মিনিট্রাকসহ বিভিন্ন ধরনের ৪৩ হাজার ২৫৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় যানবাহন পারাপার হয়েছে ২৬ হাজার ৯৬৮টি। টোল আদায় হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার ২০০ টাকা। এছাড়া সেতুর পশ্চিম টোলপ্লাজায় ১৬ হাজার ২৫৪টি ও টোল আদায় হয়েছে ১ কোটি ৩০ লাখ ২৪ হাজার ২৫০ টাকা।

তিনি আরও জানান, ধীরে ধীরে গাড়ির চাপ বাড়ছে। ভোগান্তি লাঘবে সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ে টোলপ্লাজার উভয় পাশে ১৮ পয়েন্টে টোল আদায়ের ব্যবস্থা করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর গত ঈদে সর্বোচ্চ ৫২ হাজার ৭৬৮টি যানবাহন পারাপার হয়। যা এ যাবতকালে সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme