ঘাটাইলে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬ জনকে ৩ লাখ টাকা জরিমানা

  • আপডেট : সোমবার, ৩ মে, ২০২১
  • ৫৭৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬ জনকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ভোর রাতে উপজেলার জামুর্কী গ্রামে অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার।

দণ্ডপ্রাপ্তরা হলেন, একই উপজেলার আলমগীর হোসেন, মোঃ আরাউদ্দিন, মনিরুজ্জামান মিন্টু, সোহেল রানা, আলম হোসেন এবং উজ্জল চৌধুরী। অভিযানে র্যাব সহযোগিতা করেন।

এ ব্যাপারে র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এরশাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারী জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় প্রথমে ৬ জনকে আটক করা হয়ে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালৃ উত্তোলন করে আসছিলো৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme