সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৭২৩ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল: করোনা ভাইরাসের প্রভাবে ঘাটাইলে সরকারি নির্দেশনা মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীন হয়ে পড়ছে নানা শ্রেণি পেশার মানুষ। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি বিধিনিষেধের কারণে নিম্ন আয়ের মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।

কর্মহীন হয়ে পড়া দিনমজুর, চা বিক্রেতা, রিক্সাচালক হত দরিদ্র পরিবারের মাঝে সরকারের দেয়া খাদ্য সামগ্রী বিতরন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।

শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়ায় তারা যেন অনাহারে না থাকে সেজন্য শনিবার (২৮ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রদত্ত আহার্য প্রদান কার্যক্রমের আওতায় নিম্ন আয়ের মানুষদের মাঝে সরকার কর্তৃক জনপ্রতি দশ কেজি চাল, আড়াই কেজি আলু এবং এক কেজি ডাল।

সরকারের এই উদ্যোগ চলমান থাকবে। পর্যায় ক্রমে উপজেলার সর্বত্র নিম্ন আয়ের মানুষের কাছে পৌছে দেয়া হবে। দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে সকল বিত্তশালীদের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme