সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

চাচার ধর্ষণের শিকার ভাতিজি

  • আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৩২২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। ধর্ষণের শিকার ওই শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামের পশ্চিমপাড়া গ্রামে। এ ঘটনায় লম্পট চাচা আব্বাস আলীকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সে পেশায় একজন কাঠমিস্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিশুটির বাড়িতে কেউ ছিল না। সে প্রকৃতির ডাকে মেয়েটি সাড়া দিতে গেলে আগে থেকে ওতপেতে থাকা চাচা আব্বাস বাথরুমে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির ডাক-চিৎকারে লোকজন এগিয়ে গেলে পালিয়ে যায় আব্বাস। পরে মেয়েটির মা বাড়িতে এসে ঘটনা শুনে স্থানীয় মাতব্বর ও জনপ্রতিনিধিদের বিষয়টি অবগত করেন। পরে তাদের পরামর্শেই আব্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন মেয়েটির মা। পুলিশ রাতেই আব্বাসকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে মামলা দায়ের করেন। অভিযান চালিয়ে অভিযুক্ত আব্বাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্বাসকে শুক্রবার সকালে টাঙ্গাইল জেলহাজতে এবং শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme