সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

চুরির অভিযোগে ৫ যুবককে পুলিশে দিলেন এলাকাবাসী

  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৪৯৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ভূঞাপুর: গভীর রাতে চুরি করতে গিয়ে হাতে-নাতে ধরা পরে এক চোর। পরে তার স্বীকারোক্তিতে আরো ৪ জনকে বাড়ী থেকে ধরে এনে গন পিটুনি দিয়ে ভূঞাপুর থানা পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী। শনিবার ২৭ আগস্ট সকালে এ ঘটনা ঘটে টাঙ্গাইলের ভূঞাপুরে পশ্চিম ভূঞাপুর গ্রামে।

জানা যায়, রাত ৩ টার দিকে বাড়ির মালিক বাবর আলী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাহির হলে দেখতে পান এক চোর তার টিউবয়েলের নাট-বল্টু খোলছে। এমন সময় চোর কিছু বুজে উঠার আগেই তাকে পিছন থেকে ধরে ডাক-চিৎকার করতে থাকে। পরে বাড়ীর অন্যান্য লোকের সহযোগিতায় আলমগীর খান নামের এক চোরকে আটক করতে সক্ষম হন। পরে আলমগীর খানকে জিজ্ঞাসাবাদ করলে তার সাথে জড়িত থাকা আরো ৭ জনের নাম প্রকাশ করে। তার কথা মতো বাড়ী বাড়ী তল্লাসী চালিয়ে আরো ৪ জনকে ধরতে সক্ষম হন এলাকাবাসী। তারা হলেন উপজেলার পশ্চিম ভূঞাপুর গ্রামের আলমগীর হোসেন খান (৩০) পিতা তারা খান, একই এলাকার মোঃ শিপন তরফদার (৩৮) পিতা বাদল তরফদার, মোঃ রফিকুল ইসলাম মন্ডল (৩৫) পিতা আফসার আলী মন্ডল, মোঃ সিদ্দিক তরফদার (৩০) পিতা আমজাদ তরফদার, কালিহাতী উপজেলার সরাতৈল গ্রামের বাসিন্দা মোঃ সুজন শেখ পিতা মোস্তফা শেখ। এ খবর ছড়িয়ে পড়লে কামরুল ও কবির নামে দুইজন বাড়ী থেকে পালিয়ে গা ডাকা দিয়েছে বলে প্রত্যক্ষ্যদর্শীরা জানান। পরে এলাকাবাসী ভূঞাপুর থানায় খবর দিলে এসআই জুম্মন এর নেতৃত্বে তাদেরকে থানার নিয়ে আসে। চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গনপিটুনি দেওয়ার এদেরকে ভূঞাপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ের ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম বলেন, পশ্চিম ভূঞাপুরের গ্রামবাসী ৫ জন চোরকে ধরে থানায় সপর্দ করেছে। তাদেরকে আইনি প্রক্রিয়া শেষ করে কোর্টে চালান দেওয়ার প্রক্রিয়া চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme