সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

জেলা এডভোকেট বার সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি ও সম্পাদক নির্বাচিত

  • আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির নির্বাচনে (২০২৩) জাতীয়তাবাদী ঐক্য প্যানেল থেকে মঈদুল ইসলাম শিশির সভাপতি ও আবুল কাশেম মো. মনসুর আহমেদ খান বিপন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া আরো তিনটি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত এই প্যানেলের প্রার্থীরা।

অন্যদিকে দু’জন সহ-সভাপতিসহ নয়টি পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা। সোমবার (২০ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ ও গণনা শেষে রাত ১২টা নাগাদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বার সমিতির সভাপতি এডভোকেট আব্বাছ উদ্দিন আকন্দ।

জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের বিজয়ী অন্যরা হলেন- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-জামিউল হক সুমন এবং নির্বাহী সদস্য পদে তোফাজ্জল হোসেন (আলম) ও আতোয়ার রহমান মল্লিক।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ী অন্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি ইমরুল কায়েস খান ও আব্দুল মান্নান, যুগ্ম-সম্পাদক-জাহিদ শামস্, লাইব্রেরী সম্পাদক-ইকবাল হোসেন, ক্রীড়া সম্পাদক-অনুপম দে (অপু) এবং কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেনÑ আল-আমিন, শাহিনুজ্জামান (শাহীন), সৈয়দ মুহাম্মদ আলাউদ্দিন শাহনুর আল আজাদ ও আশরাফুন নাহার।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭৬৪ জন। তাদের মধ্যে ভোট প্রদান করেন ৭১১ জন আইনজীবী। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন টাঙ্গাইল বার সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম খান আলো। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট জহুরুল ইসলাম জহির এবং বার সমিতির যুগ্ম-সম্পাদক এডভোকেট মাসুদুল হক রতন।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme