সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

জেলা পরিষদ নির্বাচনে ভূঞাপুরে খায়রুল ইসলাম তালুকদার নির্বাচিত

  • আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৪৬৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে খায়রুল ইসলাম তালুকদার বাবলু টিউবওয়েল প্রতীকে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আজহারুল ইসলাম অটোরিক্সা প্রতীকে ৪২ ভোট পেয়েছে। এছাড়া অন্য দুই প্রার্থীর একজন শাহাদত হোসেন বাবু (তালা) প্রতীকে এক ভোট এবং শেখ রফিকুল ইসলাম (হাতি) প্রতীকে কোন ভোট পায়নি।

নির্বাচনে সদস্য পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। এরা হলেন, সাবেক জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম (অটোরিক্সা), খায়রুল ইসলাম তালুকদার বাবলু (টিউবওয়েল), রফিকুল ইসলাম রফিক (হাতি) এবং শাহাদত হোসেন বাবু (তালা) প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এরআগে সোমবার সকাল ৯টা থেকে ইভিএমের মাধ্যমে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত। দুপুরে ফল গণনা শেষে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ড. হুমায়ুন কবীর ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে পুলিশ, র‌্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিল।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme