সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের সবচেয়ে বড় সরিষার হাট গোপালপুরে

  • আপডেট : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৯৩ বার দেখা হয়েছে।

মো. নুর আলম, গোপালপুর : উত্তর টাঙ্গাইলের সবচেয়ে বড় সরিষা হাট গোপালপুর বাজারের শতবর্ষ পুরানো হাটে গরু, ছাগল, ধান এর পাশাপাশি সরিষা ক্রয়-বিক্রয় জন্য বিখ্যাত। গোপালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকরা এসে তাদের কৃষিজাত যেমন ধান পাট সরিষা পণ্যের বিক্রি করে থাকে। সরিষার সিজেন এলে গোপালপুর হাটের সরিষা ক্রেতা-বিক্রেতা অনেক বেশি বেড়ে যায়। অন্যান্য জেলা থেকে এসেও সরিষা ক্রয় করে বিভিন্ন সরিষা মিল ব্যবসায়ীরা।

গোপালপুরের সরিষা মিল ও তেল ব্যবসায়ী মোঃ আলী জানান সয়াবিন তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে সাধারণমানুষ ভোজ্য তেল সরিষার তেল খেতে শুরু করেছে, তাই সরিষার দাম কয়েকগুণ বেড়ে গেছে।

গোপালপুর সরিষা ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম জানান বিগত বছরের থেকে এবার সরিষার মূল্য সবচেয়ে বেশি, এবং তুলনামূলকভাবে এবার আমরা সরিষা বেশি ক্রয় করতে পারতেছি।

ধোপাকান্দি ইউনিয়ন এর বাড়ি গ্রামের কৃষক মোঃ লুৎফর জানান সরিষা আবাদে এবার সর্বোচ্চ মূল্যে সরিষা বিক্রি করতে পেরেছি। তবে আমরা সবসময়ই গোপালপুর হাটেই সরিষা ও ধান পাট বিক্রয় করে থাকি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme