সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে অবৈধ তিনটি ক্লিনিক সিলগালা ও তিন ক্লিনিক মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৭২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সারাদেশে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ বাস্তবায়নে টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হয়েছে।

আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ।

অভিযানকালে ক্লিনিক মালিকরা সঠিক কাগজপত্র দেখাতে না পারায় পদ্মা ডিজিটাল ক্লিনিক, আমানত স্পেশালাইজট হাসপাতাল এবং স্বদেশ স্পেশালাইজট হাসপাতাল তাৎক্ষনিক বন্ধের নির্দেশ দিয়ে সিলাগালা করে দেয়া হয়। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ডিজি ল্যাব কে ৩০ হাজার, কমফোর্ট ক্লিনিক কে ৩০ হাজার ও দি সিটি ক্লিনিককে ২০ হাজার টাকা মোট ৮০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন টাঙ্গাইন সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা রানুয়ারা খাতুন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদ শরিফুল ইসলাম। এসময় সদর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর শাহেদা বেগমসহ জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme