সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে করোনার টিকা কাণ্ডে স্বাস্থ‌্য পরিদর্শক সাময়িক বরখাস্ত

  • আপডেট : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৮৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ারে করোনার ভ্যাকসিন গ্রহণকারীদের শরীরে সুচ পুশ করলেও ভ্যাকসিন প্রবেশ না করিয়ে সিরিঞ্জ ফেলে দেওয়ার ঘটনায় সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার বিকেলে তাকে বহিস্কার করা হয়। এর আগে সোমবার (২ আগস্ট) তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, গত রোববার (১ আগস্ট) বেলা ১১টার দিকে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ নম্বর বুথে সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন ভ্যাকসিন দিচ্ছিলেন। এ সময় ভ্যাকসিন গ্রহণকারীদের শরীরে সুচ পুশ করিয়েছিলেন তিনি। তবে ভ্যাকসিন প্রবেশ না করিয়েই সিরিঞ্জ ঝুড়িতে ফেলে দিচ্ছিলেন।

বিষয়টি টিকা কেন্দ্রে আসা কয়েকজনের নজরে আসে। তারা আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আএমও) শামীম হোসেনকে জানান। পরে ঝুড়িতে থাকা পরিত্যাক্ত সিরিঞ্জগুলো বের করে দেখেন আরএমও। তখন তিনি সেখান থেকে ২০টি সিরিঞ্জের ভেতর ভ্যাকসিন দেখতে পান। তিনি বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানান।

এ ঘটনায় টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন মো. শামীম হুসাইন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন সিভিল সার্জন। কমিটি তদন্ত শেষে সোমবার দুপুরে তাদের প্রতিবেদন সিভিল সার্জনের কাছে জমা দিয়েছেন।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, ‘অভিযোগের সত্যতা পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme