সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে গৌড় ঘোষ মিষ্টান্ন ভান্ডারের মালিককে জরিমানা

  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৬০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মেয়াদহীন ঘি রাখায় টাঙ্গাইল পৌর এলাকার গৌড় ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ ২৪ জুলাই শনিবার দুপুরে টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ খায়রুল ইসলাম জানান, আজ টাঙ্গাইল সদর উপজেলার পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে গৌর ঘোষ দধি ভান্ডারে দেখা যায় ঘিয়ের বোতলগুলোতে উৎপাদনের তারিখ লেখা না থাকলেও মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা রয়েছে উৎপাদনের ১ বছর। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা লংঘন করায় ওই দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযানে সর্বমোট ষাট কৌটা ঘি জব্দ করা হয়। জব্দকৃত ঘি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাক্ষীদের সম্মুখে বিনষ্ট করা হয়েছে। এসময় র‍্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme