সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

  • আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৪৩৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে নিয়ে টাঙ্গাইলে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে

শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসনের জনসেবা চত্ত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

এ মেলার উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি। এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের অধ্যাপক ড. ইঞ্জি. আহসান হাবীব, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) ওলিউজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ সরকারি কর্মকর্তা, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দরা মেলার ষ্টল পরিদর্শন করেন। পরে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৬২টি স্টলের মাধ্যমে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme