সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত

  • আপডেট : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৬৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শেখ রাসেল দিবস।

আজ সোমাবার ১৮ অক্টোবর দিবসটি উপলক্ষ্যে টাঙ্গাইল পৌরসভার আয়োজনে সকাল ৭টায় শহীদ স্মৃতি পৌরউদ্যানে অস্থায়ীভাবে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পন করেন। এরপর একে একে টাঙ্গাইল পৌরসভা, জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, ছাত্রলীগ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজ ও পেশাজীবীসহ বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের জনতা শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পন করেন।

এছাড়াও দিবসটি উপলক্ষ্যে পৌর উদ্যানের মুক্তমঞ্চে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইলে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme