সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৪৮৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন এবং সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট প্রদান, কেক কাটা, শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো: আতাউল গনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ২১ পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এরআগে সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দরা।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সর্বস্তরের জনতা উপস্থতি ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme