সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বিপুল পরিমাণ অবৈধ গজারি কাঠ আটক

  • আপডেট : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ গজারি কাঠ আটক করেছে টাঙ্গাইল বন বিভাগ। রবিবার ভোরে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকা থেকে ধাওয়া করে বাউইখোলা থেকে আটক করে । এ সময় ১৮০ পিস গজারি কাঠ জব্দ করা হয়।

বন বিভাগের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া স্টেশন অফিসার সোলাইমান হোসেন বলেন, দিবাগত রাত ৩ টার দিকে মহাসড়ক দিয়ে ট্রাক ভর্তি কাঠ ঢাকার দিকে যাচ্ছিলো। এ সময় ঢাকা মেট্রো-ট ২২-২৮৪২ নাম্বার ট্রাকটিকে সিগনাল দিলে তারা না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদেরকে ধাওয়া করে বাউইখোলা এলাকায় আটক করা হয়। এ সময় ট্রাকের চালক পালিয়ে যায় । পরে ট্রাক আটক করে বন বিভাগে নিয়ে আসা হয়। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে তিনি বলেন।

বিভাগীয় বন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, করটিয়া স্টেশন মাস্টারকে নিয়মিত অভিযান পরিচালনা করার কথা বললে তিনি অভিযান চালায় পরে বিপুল পরিমান সরকারী গজারী কাঠ আটক করতে সক্ষম হয় । পরবর্তীতে এ কার্যক্রম অব্যাহত থাকবে ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme