সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে ভাতিজার লাঠির আঘাতে মকবুল হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভাতিজা ইয়াসিন ইসলাম করিমকে আটক করেছে পুলিশ। ইয়াসিন ওই এলাকার মকসুদ মিয়ার ছেলে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, বিকেলে মকবুল হোসেন বাড়িতে কাজ করছিলেন। এসময় পূর্ব বিরোধের জের ধরে ভাতিজা ইয়াসিন পেছন থেকে লাঠি দিয়ে চাচা মকবুলের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ইয়াসিনকে ধরে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠা ও ইয়াসিনকে আটক করে।

ওসি আরও জানান, তবে কি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme