সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মহান স্বাধীনতা দিবস পালিত

  • আপডেট : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৫৩২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ৩১ বার তোপধ্বনি, ফুলেল শ্রদ্ধাঞ্জলি, কুচকাওয়াজ, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সমাবেশসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।

শনিবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ বেদীতে প্রথমে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. আবুল ফজল মো.সাহাবুদ্দিনখান, জেলা পরিষদ, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনীতিক, সামাজিক এবং সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এছাড়া জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা। হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme