সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মৃত্যুদ-প্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৪১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবদেক: টাঙ্গাইলের মির্জাপুরের চাঞ্চল্যকর আউয়াল হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত পলাতক আসামি জহিরুল ইসলাম ঝড়ুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার ভোরে ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম ঝড়ু (৬৫) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মীরকুটিয়া গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চাঞ্চল্যকর আউয়াল হত্যার ঘটনায় এসআই শ্যামল কুমার দত্ত বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় জহিরুল ইসলামসহ চার জনকে অভিযুক্ত করা হয়। ওই মামলায় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি জহিরুল ইসলাম ঝড়কে মৃত্যুদ- প্রদান করেন। বিচার চলাকালে তিনি পলাতক ছিলেন। র‌্যাব অধিনায়ক জানায়, আমরা গোপনে সংবাদ পেয়ে ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। পরে তাকে মির্জাপুর থানায় সোপর্দ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme