সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল উদ্ধার, আটক ১

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৪৭২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার করটিয়া এলাকার একটি টিনের গুদাম ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় চাল ব্যবসায়ী শরৎ চন্দ্র সূত্রধরকে। সে কলপজ পাড়া এলাকার সুবল সূত্রধরের ছেলে।

র‌্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় শরৎ চন্দ্র সূত্রধরের টিনের গুদাম ঘর থেকে অবৈধভাবে মজুদ রাখা সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল ও নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় শরৎচন্দ্রকে। সে দীর্ঘদিন ধরে এসব চাল বেশি মুনাফার আশায় অবৈধভাবে সংগ্রহ করে মজুত করে আসছে। তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme