সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

  • আপডেট : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : দেড় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১ টার দিকে সদর উপজেলার নামদার কুমুল্লী রেল গেটে ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রংপুর এক্সপ্রেস ট্রেনের হুইচ পাইপ ছিড়ে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর আবার ট্রেন চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের স্টেশন মাস্টার মো. সোহেল মিয়া।

স্টেশন মাস্টার জানান, সকাল সোয়া ১১ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী রংপুর এক্সপ্রেস নামদার কুমুল্লী রেল গেটে পৌঁছালে ঘাস ভর্তি ব্যাটারি চালিত অটো ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনের হুইচ পাইপ (বাতাস প্রবেশের পাইপ) ছিড়ে যায়। ট্রেনে থাকা অন্য হুইচ পাইপ না মেলার কারণে ট্রেন বন্ধ থাকায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ ছিলো। পৌনে ১ টার দিকে হুইচ পাইপ লাগানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme