সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

দীর্ঘ সাত বছর পর ভূঞাপুর হাসপাতালে এক্স-রে মেশিন

  • আপডেট : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৮৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ সাত বছর পর ডিজিটাল এক্স-রে মেশিন, টিবি রোগ নির্ণয়নের জন্য অত্যাধুনিক জিন এক্সপার্ট মেশিন এর উদ্বোধন করা হয়েছে। এছাড়া আলট্রাসনোগ্রাফি মেশিন, ইসিজি মেশিন দীর্ঘদিন নষ্ট থাকার পর মেরামত করে তা পুনরায় চালু করা হয়।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মহী উদ্দিন আহমেদের সভাপতিত্বে (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক্স-রে মেশিন উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিফনূর মিনি, উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহীদুজ্জামান মাহমুদ, থানা অফিসার ইনচার্জ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme