সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে অটোরিক্সা চোর চক্রের দুই সদস্য আটক

  • আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৭৩৪ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক :টাঙ্গাইলের দেলদুয়ারে অটোরিক্সা চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার এলাসিন ইউনিয়নের নয়া-চর বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুই চোর মির্জাপুর উপজেলার পাকুল্যা চরপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে শুভ মিয়া (২৩) একই গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে রিহাত হোসেন (২৪)। সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে শুভ জানায়, নাটিয়াপাড়া রাসেল নামের এক ভাঙ্গারি ব্যবসায়ি অটোরিক্সা চুরি করতে তাদের উদ্বোদ্ধ করে থাকে। এবং প্রয়োজনীয় অর্থের জোগান তিনি দিয়ে থাকেন। বিনিময়ে তার কাছে চুরি করা মালামাল নাম মাত্র মূল্যে সরবরাহ করতে হয়।
জানা যায়, রোববার দুপুরে  মির্জাপুর উপজেলার ভূসন্ডি নাটমন্দিরের সামনে অটো রিক্সা রেখে মালিক রতন কুমার মন্ডল বাড়িতে গেলে চোর চক্রের ২ সদস্য সু কৌশলে অটোরিক্সাটি চুরি করে নিয়ে যায়। ওই দিন বিকালে দেলদুয়ার উপজেলার নয়া-চর বাজারে তাদের গতিবিধি সন্দেহ হলে জনতা অটো রিক্সা সহ তাদের হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন মৃধা জানান, নিয়মিত মামলা দিয়ে দুই অটো চোরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme