দেলদুয়ারে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • আপডেট : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৮৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার : টাঙ্গাইলের দেলদুয়ারে রুপা মৌসুমে রোপা আমন ধান চাষে প্রণোদনা কর্মসূচির আওতায়র ৪০০ ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও ৪ জন কৃষককে কৃষি উপকরণ হিসেবে দুইটি পাওয়ার টিলার ও দুটি ভ্যানগাড়ী বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান হিসেবে সংযুক্ত ছিলেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস প্রতাপ মুকুল, উপজেলা কৃষি কর্মকর্তা সোয়েব মাহমুদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme