সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে ভাষা কর্মশালার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৪৮৯ বার দেখা হয়েছে।

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা কর্মশালার পুরস্কার বিতরণ, সংবর্ধনা ও পাঠাগারে বই প্রদান-২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ছায়ানীড়ের পরিচালনায় ও নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয় এর আয়োজনে ৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণ, সংবর্ধনা ও পাঠাগারে বই প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কুমুদিনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, মাইন উদ্দিন আহমদ। মূল আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক লুৎফর রহমান।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি  ডা. নজরুল ইসলাম লুলু (পি.টি.), জয়িতা লুৎফা আক্তার মিতা, শিক্ষিকা ও সমাজসেবী  লুৎফি আরা হাসিনা আখতার, জয়িতা জান্নাতুল ফেরদৌস শান্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  ছায়ানীড়ের প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমান, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন ম্যানেজার এ এম আনিসুজ্জামান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আব্দুল আলীম মিঞা। অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme