সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ার উপজেলা চেয়ারম্যানের দলীয় বহিস্কারাদেশ প্রত্যাহার

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৯৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফের বাংলাদেশ আওয়ামী লীগের সকল প্রকার পদ থেকে বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেয়া হয়েছে।

বিগত উপজেল পরিষদ নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। পরে দলীয় সিদ্ধান্তে তিনি দল থেকে বহিস্কৃত হন। ২৫ জানুয়ারী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থি কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে এ বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেয়া হলো।

এ ব্যাপারে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ বলেন, বহিস্কারাদেশ প্রত্যাহার করে নিয়ে দলে পুনরায় সুযোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সব সময় দলের প্রতি অনুগত থাকবো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme