দেলদুয়ারে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৪৭৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার : “সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেলদুয়ারে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

দেলদুয়ার উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে অলোচনা সভায় বক্তব রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুজিবুল আহসান, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ নুরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ ইউসুফ হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অপু তালুকদার শিপলুসহ উপজেলা পরিষদের সচিব ও উদ্যোক্তাবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme