সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে নিখোঁজের তিন দিন পর কিশোরের লাশ উদ্ধার

  • আপডেট : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার : টাঙ্গাইলের দেলদুয়ারে তিন দিন আগে নিখোঁজ হন মুন্না নামের এক কিশোর। আজ ১০ সেপ্টেম্বর শুক্রবার সকালে বাড়ির পাশের ডোবায় ওই কিশোরের অর্ধগলিত লাশ পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে উপজেলা সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জাঙ্গালিয়া গ্রামের প্রবাসী মো. রবিউল ইসলামের ছেলে মুন্না (১৩) গত বুধবার বাড়ি থেকে নিখোঁজ হন। শুক্রবার সকালে ওই এলাকার লোকজন নৌকা নিয়ে বাজারে যাওয়ার পথে একটি কাঁঠ বাগানে পানির উপর অর্ধ ভাসমান অবস্থায় মুন্নার লাশ
দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। উদ্ধারের সময় লাশের দুই পাঁ দড়ি দিয়ে বাঁধা ছিল। ডুবিয়ে রাখার জন্য কোমরের সঙ্গে ৬ ফুট লম্বা তিনটি সিমেন্টের খুটি বেঁধে দিয়েছিল দুবৃত্তরা। লাশের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারনা করা হচ্ছে হত্যার পর লাশ গুম করার জন্য খুটিঁ বেধেঁ পানির নিচে ডুবিয়ে দেয়া হয়।

মুন্নার মা জানান, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করেছিল খুনিরা।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান, সকালে খবর পেয়ে তাৎক্ষনিকভাবে এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেতন তৈরী করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি পরিকল্পিত কিনা ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর তা বুঝা যাবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme