দেলদুয়ারে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

  • আপডেট : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার : টাঙ্গাইলের দেলদুয়ারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে চকতৈল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম ও মাদ্রাসা ছাত্রদের সাথে কেক কেটে জন্মদিন পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইমরান খান, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা বৃন্দ।

পরে এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme