সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে বিরোধের জেরে বসত বাড়িতে হামলা, মোটর সাইকেলে আগুন

  • আপডেট : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ১১৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার : টাঙ্গাইলের দেলদুয়ারে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আধারে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে দুই নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার এলাসিন ইউনিয়নের পাছ এলাসিন গ্রামে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পাছ এলাসিন গ্রামের মৃত ছালাম মিয়ার ছেলে সাইফুল ইসলাম ও মৃত তোতা মিয়ার ছেলে খন্দকার লালন মিয়ার সঙ্গে বসত বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার মধ্যরাতে ১০টি মোটর সাইকেল যোগে ৩০ জন বহিরাগত সন্ত্রাসী লালন মিয়ার পক্ষে সাইফুল ইসলামের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। সাইফুল ইসলামের অনুপস্থিতিতে তার স্ত্রী ছালমা বেগম ও মা খোদেজাকে বেদম
পেটায়। এ সময় মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষনা দেয়া হয়। এ ঘোষনায় এলাকাবাসী এগিয়ে এসে ওই বাড়িতে ১৭ জনকে ৮ টি মোটর
সাইকেল সহ অবরুদ্ধ করে। বিক্ষুব্ধ জনতা ৩ টি মোটর সাইকেল পুড়িয়ে দেয় এবং ৫টি মোটর সাইকেলে ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ জনতার রুষ থেকে ১৭ জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহত ২ নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, জমি সংক্রান্ত বিষয়ে সৃষ্ট ঘটনায় এলাকাবাসী ১৭ জনকে ৮ টি মোটর সাইকেলসহ আটক করে। জনতার রুষ থেকে তাৎক্ষনিকভাবে তাদেরকে উদ্ধার করা হয়েছে। এর আগেই জনতা ৩টি মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme