দেলদুয়ারে বিশ্ব মা দিবস উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট : রবিবার, ৯ মে, ২০২১
  • ৯২৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার : টাঙ্গাইলের দেলদুয়ারে বিশ্ব মা দিবস উপলক্ষে দুস্থ অসহায় মাদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার উপস্থিত থেকে ২১জন পরিবারে মাঝে প্রত্যেককে ১ কেজি চাল, ১কেজি ডাউল, ১কেজি চিনি, ১ লিটার তৈল, ১ প্যাকেট সেমাই ও ১টি সাবান বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন্নাহার, সদর ইউপি চেয়ারমাম্যান বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বাবলু প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme