সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহা সমাবেশ

  • আপডেট : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,ধনবাড়ী: টাংগাইলে ধনবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ তোফা বাস্তবায়নের লক্ষ্যে মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩:০০ ঘটিকায় ধনবাড়ী উপজেলার ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক (ভিপি) এর সঞ্চালনায়, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাংগাইল জেলা বিএনপির সাবেক সভাপতি এড. আহমেদ আযম খান ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও টাংগাইল জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপ্ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ শামসুজ্জামান সুরুজ, টাংগাইল জেলা বিএনপির সভাপতি মোঃ হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এড ফরহাদ ইকবাল। এ ছাড়াও আর উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন সরকার, সিনিয়র সহসভাপতি রতন হায়দার, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, মধুপুর পৌর বিএনপির সভাপতি খররম খান ইসুবজাই প্রিন্স, সহ সভাপতি আনোয়ারা খন্দকার লিলি সরকার,সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মুতালিব ,ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম স্বপন, ধনবাড়ী উপজেলা বিএনপির সদস্য কামাল হোসেন তালুকদার মিন্টু। এসময় আরো উপস্থিত ছিলেন ধনবাড়ী ও মধুপুর উপজেলা, পৌরসভার ছাত্রদল যুবদলসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme