সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে পারিবারিক কলহের জেরে কিশোর নিহত, গ্রেফতার ৩

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৬২২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ইরতা গ্রামে পারিবারিক কলহের জেরে রিফাত (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। এছাড়াও নিহতের বাবা রেজাউল (৪০) আহত হয়।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই নিহতের পরিবারে পারিবারিক কলহ চলে আসছিলো। নিহতের দাদা-দাদীর সাথে বাবা-মার প্রায়শই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। এরইমধ্যে গতকাল (৫ ডিসেম্বর) পাঙ্গাস মাছ কেনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে নিহত রিফাতের দাদা-দাদী ও বাবা রেজাউলের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে নাতি রিফাত এই সংঘর্ষে গুরুতর আহত হয়। পরে বাবা ও ছেলে দুইজনকেই আহত অবস্থায় নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ৬ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে রিফাতের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক ফাতেমা তুজ জোহরা (স্বর্ণা)।

এ বিষয়ে নাগরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: জাহাঙ্গীর আলম জানায়, আমরা ঘটনা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় দাদীসহ ২ জনকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme