সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

পানিতে ডুবে ২ জনের মৃত্যু

  • আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৪১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ আগস্ট) টাঙ্গাইল শহর ও নাগরপুর উপজেলায় এই দুইজনের মৃত্যু হয়।

বিষয়টি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নবীন নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- টাঙ্গাইল জেলা সদর এলাকায় মৃত মতিয়ার রহমান তালুকদারের ছেলে শাকিল মিয়া ও নাগরপুর উপজেলার পাইশানা গ্রামের আলমের স্ত্রী অজিফা বেগম (৪৫)।

ফাঁড়ি ইনচার্জ জানান, ৯ম শ্রেণি পড়ুয়া শাকিল সন্ধ্যায় জেলা সদর মাঠে ফুডবল খেলা শেষে ডিসি লেকে গোসল করতে যায়। পরে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অন‌্যদিকে, রোববার বিকেল ৫টার দিকে অজিফা বেগম ছয় বছরের নাতি আরিয়ানকে নিয়ে বাড়ির পাশে গোসল করতে যায়। দাদীর গোছলের ফাঁকে নাতি আরিয়ান পানিতে ডুবে যায়। নাতিকে বাঁচাতে গিয়ে গভীর পানিতে ঝাঁপ দেন দাদি। এসময় আশপাশের লোকজন নাতিকে জীবিত উদ্ধার করে। পরে দাদিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসক ডা. কাবেরি রানী দাস তাকে মৃত ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme