সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বঙ্গবন্ধুসেতু পূর্বপাড়ে ট্রাকের ত্রি-মুখী সংঘর্ষ, আহত ১

  • আপডেট : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ১০১৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের গোল চত্বরে ট্রাকের ত্রি-মুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে শিমল বিশ্বাস (৩০) নামে এক ট্রাক চালক গুরুত্বর আহত হয়।

শিমল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আল বুড়া গ্রামের হায়দার আলীর ছেল। মঙ্গলবার দুপুরে সেতু পূর্বপাড়ে গোল চত্বর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়টি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী আয়ূবুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি কাজী আয়ূবুর রহমান জানান- উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাক দুপুরের দিকে সেতু পূর্বপাড়ের গোলচত্বর নামক স্থানে পৌঁছায়। পথিমধ্যে পেঁছনে থাকা আরেকটি ধাক্কায়। এরইমধ্যে আরও একটি ট্রাক সামনের ট্রাককে ধাক্কা দিলে ঘটনা স্থলে এক ট্রাক চালক আহত হয়।

তিনি আরও জানান, দুর্ঘনার সংবাদ পেয়ে দ্রুত এলেঙ্গা ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা আহত অবস্থায় শিমল নামে ট্রাক চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এদিকে, আহত ব্যক্তির ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme