সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বঙ্গবন্ধু সেতুতে একদিনে পৌনে তিন কোটি টাকার টোল আদায়

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৪৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় বেড়েছে টোল আদায়। সেতু দিয়ে পারাপার ও টোল আদায় স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ধারাবাহিকভাবে বাড়ছেও সেতুর টোল আদায়ের সংখ্যা। ২৪ ঘন্টায় ছোট বড় মিলিয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৬ হাজার ৬৯টি পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল।

তিনি জানান, কয়েক দিনের চেয়ে গত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বেড়েছে। টোল আদায়ের হিসেব অনুসারে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী পরিবহন পার হয়েছে ২০ হাজার ৮২০টি। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ১০ হাজার ১০০টাকা। এছাড়া উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরিবহন পার হয়েছে ১৫ হাজার ২৪৯টি। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৩০০টাকা। মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০টাকা।
উল্লেখ্য, এর আগে গত সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬ টাকা থেকে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সেতুর উপর দিয়ে ছোট-বড় ২২ হাজার ৪৮৫টি যান পারাপার এবং ২ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে।

এছাড়া মঙ্গলবার সকাল ৬ টা থেকে বুধবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩০ হাজার ২৫১টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয় ২ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme