সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বঙ্গবন্ধু সেতু পার হতে রেলের লাগবে কোটি টাকা

  • আপডেট : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৪৮৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বঙ্গবন্ধু সেতু পার হতে রেল মন্ত্রণালয়কে এবার থেকে প্রতিবছর গুণতে হবে দ্বিগুণ টাকা। আগে এ সেতু দিয়ে ট্রেন পারাপারের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে দিতে হতো ৫০ লাখ টাকা।

কিন্তু টোল বাড়ানোয় এখন থেকে বছরে এক কোটি টাকা দিতে হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনায় বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত ১২টার পর থেকে বাড়তি টোল চালু হয়েছে বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

তিনি জানান, বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রতিদিন ২৮ থেকে ৩০টি ট্রেন পারাপার হয়। এজন্য প্রতিবছর রেল মন্ত্রণালয় থেকে ৫০ লাখ টাকা টোল আদায় করা হতো। কিন্তু এখন বাড়তি টোল আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে প্রতিবছর ওই (রেল) মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে প্রতিবছর এক কোটি টাকা দেবে। এছাড়া সব ধরনের যানবাহনের টোলও বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোর) বিকেলে বঙ্গবন্ধু সেতু সব যানবাহন পারাপারের জন্য বাড়তি টোল আদায়ের বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি পত্রও তারা পেয়েছেন। রাত ১২টার পর থেকে এ নির্দেশনা কার্যকর হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme