সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বঙ্গবন্ধু সেনানিবাসের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৭৪৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : কোভিড-১৯ পরিস্থিতিতে খেটে খাওয়া, গরীব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস হিসেবে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাস সংলগ্ন এলাকায় গরীব অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১১ টার দিকে বঙ্গবন্ধু সেনানিবাসের উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বঙ্গবন্ধু সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোহেল রানা উপস্থিত থেকে এ উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন মেজর ইমরুল কায়েসসহ সেনাবাহিনীর অন্যান্য অফিসারবৃন্দ।

অসহায় দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, সাবান, মাস্ক এবং নগদ টাকা বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme