সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন নার্গিস

  • আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৫১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন মোছা. নার্গিস বেগম। ভূঞাপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচন নির্বাচনে অংশ নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে জেলায় প্রথম নারী চেয়ারম্যান হওয়ার গৌরবও অর্জন করলেন তিনি। নার্গিস বেগম সদ্য প্রয়াত ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম অ্যাডভোকেটের সহধর্মিণী। এছাড়াও উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও নারী কল্যাণ সংস্থা’র চেয়ারম্যান।

সোমবার (১৮ অক্টোবর) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এ.এইচ.এম কামরুল ইসলাম তাকে ভূঞাপুর উপজেলা উপ-নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী ঘোষণা করেন। এর আগে গত ২৭ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এতে আওয়ামীলীগের ৪ জন ও বিএনপি’র ১ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন।

গত ১০ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বাংলাদেশ আওয়ামীলীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি বোর্ডের যৌথসভার সিদ্ধান্ত অনুযায়ী ভূঞাপুর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী মোছা. নার্গিস বেগম তার মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও দলীয় ৪ মনোনয়নপত্র ক্রয়কারী প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেননি। এছাড়াও বিএনপি’র প্রার্থীও মনোনয়নপত্র জমা দেননি। সোমবার (১১ অক্টোবর) যাচাই-বাছাই শেষে এক মাত্র নৌকার প্রার্থী নার্গিসের মনোনয়ন বৈধতা ঘোষণা করেন রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান।

পরে নিয়মানুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে হলে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। পরে ১৭ অক্টোবর প্রত্যাহারের শেষ দিন ছিল। এতে একমাত্র নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নার্গিস বেগম মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এএইচএম কামরুল ইসলাম জানান, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট মারা যাওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। পরে উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। ওই দিন এক মাত্র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় ১৮ অক্টোবর মোছা. নার্গিস বেগমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে গত ৩০ জুলাই রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ভূঞাপুর উপজেলা পরিষদের দুই বারের চেয়াম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম অ্যাডভোকেট। পরে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী ২ নভেম্বর ভূঞাপুর উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ছিল। তবে এ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে একক প্রার্থী নার্গিস বেগম থাকায় প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme