সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ব্যবসায়ী হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদন্ড এবং চারজনের যাবজ্জীবন

  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৪৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে এক ব্যবসায়ী হত্যা মামলায় একজনকে আমৃত্যু কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং চারজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচারক মোঃ মাসুদ পারভেজ এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলো- রেজাউল ইসলাম, আলো বেগম, রেজভী, আলমগীর ও লাল মিয়া। তবে মামলার দুই আসামী রেজভী ও রেজাউল ইসলাম পলাতক রয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাউলজানি গ্রামের মনিরুজ্জামানকে তার ভায়রা আসামী রেজাউল ইসলাম রেজা, শ্যালিকা আলোক বেগমসহ অন্যান্যরা ২০১০ সালের ১২ সেপ্টেম্বর নৃশংসভাবে হত্যা করে। এরপর আসামীরা মনিরুজ্জামানের লাশ স্থানীয় মহেশখালী দক্ষিনপাড়ে ফেলে দেয়। লাশের সন্ধান পাবার পর মনিরুজ্জামানের বাবা থানায় মামলা দায়ের করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme